× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনী সীমান্তে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় শাড়ি ও গরু জব্দ

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫ ১৩:৫৯ পিএম

ফেনী সীমান্তে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় শাড়ি ও গরু জব্দ

ফেনী সীমান্তে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় শাড়ি, পোশাক ও গরু জব্দ করেছে বিজিবি। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ফেনী ব্যাটালিয়ন এ অভিযান পরিচালনা করে। শনিবার (২৫ অক্টোবর) সকালে ৪-বিজিবি সদর দপ্তরে এক প্রেস বিফিং এসব তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলা ও চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার সীমান্তবর্তী বিভিন্ন সীমান্ত এলাকায় ব্যাটালিয়ন সদর ও বিওপি চোরাচালান প্রতিরোধে বেশ কয়েকটি তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি ও তৈরি পোশাকসহ ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়। আটককৃত চোরাচালান মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ ৫ হাজার ১২৫ টাকা।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন জানান, বিজিবি দীর্ঘদিন যাবত সুনামের সঙ্গে সীমান্ত সুরক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জাতীয় সম্পদ সুরক্ষার দায়িত্ব পালন করে আসছে। ফেনী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ১২০.০৯ কিলোমিটার এলাকা বিস্তৃত। এ বিভিন্ন এলাকায় বিদ্যমান সীমান্তে বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধীনস্থ ১৭টি বিওপি চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরআগে, বিজিবির উত্তর-পূর্ব রিজিয়নের অধীন ইউনিটগুলো ২০২৪ সালে সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ৭৫৪ কোটি ১৫ লাখ ৫ হাজার ৭৮২ টাকার চোরাচালান মালামাল ও ৪২৪ জন আসামি আটক করে। চলতি জানুয়ারি ২০২৫ থেকে সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ইতোমধ্যে ৩৭০ জন আসামিসহ সর্বমোট ৭০৯ কোটি ৯৪ লাখ ৫২ হাজার ২৬৪ টাকার চোরাচালান মালামাল আটক করে। এর মধ্যে ৪,২০২টি গরু ১,২৮৬টি মহিষ, ২,৫৬৯টি মোবাইল, ২,০৬,১৩৯ ঘনফুট পাথর, ২১,২৩৫ ঘনফুট বালু, ১১টি বালুর মেশিন, ১১,৪৬,৩১৮ কেজি চিনি, ১,৫৩,১২৯ কেজি জিরা, ৮২,৭১০ পিস শাড়ি, ৭.৪১৯টি যানবাহন।

এদিকে চলতি ২০২৫ সালে সরাইল রিজিয়নের অধীনস্থ ইউনিট পরিচালিত মাদকবিরোধী অভিযানে ৭৮,২৫৪ বোতল মদ, ২৪.৭৬৩ বোতল ফেনসিডিল, ২,৮০,১৪৪ পিস ইয়াবা, ৯,০৮৬ বিয়ার ক্যান, ১৪,৬৪৪ কেজি গাঁজা আটক করেছে। এসব অভিযানে মাদক পাচারে জড়িত বেশ কিছু চোরাচালানিও গ্রেপ্তার করা হয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

অপরদিকে, বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি অবৈধ অস্ত্রপাচার প্রতিরোধে সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ২০২৫ সালে ইতোমধ্যে বিভিন্ন ধরনের ৯টি অস্ত্র, ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা