× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫ ১২:২১ পিএম

শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক মহসিনকে (৩৫) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা শ্রীপুর থানায় মামলা করেছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মহসিন নেত্রকোনার আটপাড়া উপজেলার কাচুটিয়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় দারুল হিকমাহ্ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত।

ভুক্তভোগী শিশু শিক্ষার্থী মাওনা চৌরাস্তায় দারুল হিকমাহ্ হাফিজিয়া মাদ্রাসার আবাসিক শাখায় থেকে নুরাণীতে শাখায় পড়তো।

শিশু শিক্ষার্থীর বাবা জানান, শুক্রবার কোন এক সময় দারুল হিকমাহ্ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ভেতরে তার শিশু ছেলেকে বলাৎকার করে। তার (শিশুর) দাদা মাদ্রাসায় গেলে ছুটি নিয়ে দাদার সাথে সে বাড়িতে চলে আসে এবং বিষয়টি জানায়। সন্ধ্যায় শিশুর বাবা ও দাদা মাদ্রাসায় গিয়ে শিক্ষককে গণধোলাই দিয়ে মাওনা চৌরাস্তা হাইওয়ে পুলিশ বক্সে নিয়ে যায়। ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় জনতা রাত ৯টার দিকে পুলিশ বক্স ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে রাত ১১টার দিকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়। পরে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে পুলিশ বক্স থেকে আটক করে শ্রীপুর থানায় নিয়ে যায় পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা