× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘মৃত্যুফাঁদেই’ ভরসা ছয় গ্রামের মানুষের

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫ ১০:১৬ এএম

‘মৃত্যুফাঁদেই’ ভরসা ছয় গ্রামের মানুষের

প্রায় তিন বছর ধরে ভাঙতে ভাঙতে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাঠপাড়ার ব্রিজটি। স্কুলপড়ুয়া শিশু, বৃদ্ধ ও রোগীসহ প্রতিদিন ছয়টি গ্রামের হাজারো মানুষ ঝুঁকি নিয়েই এই ব্রিজ দিয়ে যাতায়াত করছেন। এলাকাবাসী বারবার কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালেও আজও সংস্কার বা পুনঃনির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

সরেজমিনে দেখা যায়, ব্রিজটির একাংশ ধসে পড়ে বিশাল গর্ত তৈরি হয়েছে। ইট-পাথরের ভাঙা স্ল্যাব পড়ে আছে অযত্নে। জায়গায় জায়গায় বাঁশের তৈরি অস্থায়ী সাঁকো। একটু অসতর্ক হলেই পড়ে যাওয়ার ভয়।

স্থানীয়রা বালুর বস্তা ফেলে ও মাটি চাপিয়ে চলাচলের ব্যবস্থা করেছেন। কিন্তু কর্তৃপক্ষকে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। বর্ষা এলেই বিপদ আরও বেড়ে যায়।

স্থানীয় বৃদ্ধ আব্দুল মান্নান বলেন,  ডাক্তার দেখাতে যাচ্ছিলাম। ব্রিজের মাথায় গিয়ে ভ্যানচালক বললো পার হতে হলে হাঁটতে হবে। এই বয়সে নামবো কিভাবে, উঠবো কিভাবে।

অন্য এক বাসিন্দা মোহাম্মদ আলী মণ্ডল জানান, প্রথম বছর বলেছিল ঠিক করবে, দ্বিতীয় বছর বললো বরাদ্দ আসবে, এখন তৃতীয় বছর চলছে কেউ আর কিছু বলে না। সবাই আসে, দেখে যায়, মেপে যায় কাজ হয় না। গর্ভবতী নারী বা বৃদ্ধদের হাসপাতাল নিয়ে যেতে অনেক কষ্ট  হয়।

শৈলকুপা পৌরসভার উপসহকারী প্রকৌশলী এসএম খায়রুল বাশার প্রতিদিনের বাংলাদেশকে

বলেন, আমরা ব্রিজটির বিষয়ে অবগত। এটি পুনর্নিমাণে অর্থ প্রয়োজন, প্রস্তাবনা পাঠানো হয়েছে। আপাতত পৌরসভার পক্ষ থেকে চলাচলের জন্য অস্থায়ীভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে অতি দ্রুত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা