× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রবাসীর বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা, আহত ২

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ২৩:২৮ পিএম

প্রবাসীর বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা, আহত ২

নওগাঁর বদলগাছীতে ফিরোজ হোসেন নামে এক প্রবাসীর বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলায় দুইজন আহত হয়েছেন। 

শুক্রবার (২৪ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের ভোলারপালশা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে মালদ্বীপে অবস্থান করছেন ফিরোজ হোসেন। প্রায় পাঁচ মাস আগে তিনি ও রনি নামে আরও একজন বগুড়ার সান্তাহার এলাকার ৫–৬ জনকে মালদ্বীপে নিয়ে যান। তবে প্রতিশ্রুতি অনুযায়ী কাজের ব্যবস্থা না করায় তাদের সঙ্গে আর্থিক বিরোধের সৃষ্টি হয়। শুক্রবার ওই ব্যক্তিদের আত্মীয়রা টাকা ফেরতের দাবিতে ফিরোজের আত্মীয় দুলালের বাড়িতে যান। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ এসে মধ্যস্থতা করে বিষয়টি শান্ত করার চেষ্টা করে। এ সময় স্থানীয় রানার নেতৃত্বে একটি কিশোর গ্যাং হঠাৎ দুলালের স্ত্রী ও মেয়ের ওপর হামলা চালায়। এতে দুজন আহত হন।

অভিযুক্ত রানার সঙ্গে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কাউকে মারধর করিনি এবং কাউকে মারার নির্দেশও দিইনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার এসআই মনিরুল ইসলাম বলেন, পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা