× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবীনগরে বিএনপি নেতাকে গুলি, রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ২৩:০৬ পিএম

নবীনগরে বিএনপি নেতাকে গুলি, রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিএনপি নেতা মফিজুল ইসলাম (৪৫) কে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। 

শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড পদ্মপাড়ায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মফিজুল ইসলাম নবীনগর উপজেলা যুবদলের সাবেক সভাপতি এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। 

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বিদ্যাকুট ইউনিয়নে বিএনপির এক কর্মসূচিতে যোগ দিয়ে রিকশায় বাড়ি ফিরছিলেন মফিজুল। বাড়ির সামনে রিকশা থামানোর মুহূর্তে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় রিকশার পাশে পড়ে থাকতে দেখেন।

গুলিবিদ্ধ মফিজুলের ভাই মিজানুর রহমান বলেন, চিৎকার শুনে বাইরে এসে দেখি ভাই রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে তাকে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।

নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, মফিজুলের কোমরের নিচে দুটি গুলি লেগেছে। তার রক্তচাপ অত্যন্ত কম থাকায় আশঙ্কাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

হামলার ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাতেই বিক্ষোভ মিছিল করে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, কারা এই হামলার সঙ্গে জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা