রামপাল (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ২১:৪১ পিএম
বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, নৈতিক শিক্ষা ছাড়া সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব নয়। বাবা-মা সন্তানকে জন্ম দেন, কিন্তু মানুষ হিসেবে গড়ে তোলেন শিক্ষকরা।
তিনি বলেন, যে সমাজে শিক্ষকের সম্মান নেই, সেই সমাজকে মনুষ্য সমাজ বলা যায় না।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বাগেরহাটের রামপাল উপজেলার গিলাতলা মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির এই নেতা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রামপালে ‘সামাজিক অবক্ষয় রোধে শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাঁশতলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারদার ফিরোজ আহমেদ এবং সঞ্চালনা করেন সন্ন্যাসী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সন্তোষ কুমার পাল।
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।