× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নড়াইলে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি, হরতালের হুঁশিয়ারি

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ২০:৫০ পিএম

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫ ২১:১২ পিএম

নড়াইলে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি, হরতালের হুঁশিয়ারি

নড়াইল জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা না করা হলে হরতাল ও অবরোধের মতো কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে জেলার সামাজিক সংগঠনগুলো।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে নড়াইল প্রেস ক্লাবের সামনে ‘সম্মিলিত সামাজিক জোট’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

এতে বক্তারা বলেন, প্রতিবেশী যশোর জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ থাকা সত্ত্বেও সেখানে আরও একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ নড়াইল এখনও উচ্চশিক্ষা ও চিকিৎসা শিক্ষার দিক থেকে বঞ্চিত। তারা প্রশ্ন তোলেনÑ নড়াইলকে বঞ্চিত রেখে যশোরে একাধিক বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন কেন? বক্তারা দ্রুত নড়াইলে একটি মেডিকেল কলেজ ও একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সামাজিক জোটের আহ্বায়ক, কবি ও সাংবাদিক মিনহাজুল ইসলাম। তিনি বলেন, নড়াইল জাতিকে দিয়েছে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ও একাধিক জাতীয় দলের অধিনায়ক। কিন্তু উন্নয়নের ক্ষেত্রে নড়াইল সব সরকারের আমলেই উপেক্ষিত থেকে গেছে। এবার আমরা রাজপথে নেমেছি। দাবি আদায় না হলে হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

জোটের ভারপ্রাপ্ত সদস্য সচিব জাকারিয়া খান বলেন, নড়াইলবাসী এবার নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়েছে। প্রয়োজনে আমরা রাজপথে রক্ত ঝরাব, কিন্তু নড়াইলের উন্নয়ন দাবিতে আপস করব না।

মানববন্ধনে আরও বক্তব্য দেন স্বেচ্ছাসেবী নেতা এসএম ইরফানুল বারী উজ্জ্বল, মুহাদ্দিস হোসেন বাপ্পা, সাইফুল ইসলাম বকুল, নাসির উদ্দিন ও শাকিল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা আল-আমিন মণ্ডল, আমিরুল ইসলাম রানা, শাহারুল আলম, আব্দুল কাদের, রসিকুল ইসলাম, আকাশ শেখ, সাব্বির হোসেন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা