× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুকনো সড়কে বাঁশের বেড়া দিয়ে চাঁদাবাজি!

মনিরাজ শাহ, তাহিরপুর (সুনামগঞ্জ)

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ২০:১৯ পিএম

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫ ২০:২৬ পিএম

শুকনো সড়কে বাঁশের বেড়া দিয়ে চাঁদাবাজি!

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আনোয়ারপুর থেকে ফতেপুর হয়ে জেলা শহরে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কে বাঁশের বেড়া দিয়ে খেয়া নৌকায় পারাপার করিয়ে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।

জানা গেছে, তাহিরপুর থেকে সুনামগঞ্জ ও জামালগঞ্জ যাওয়ার এই সড়কটির বালিজুরী ইউনিয়নের বারঙ্কা গ্রামের সামনের অংশে বর্ষায় পানি জমে। এ কারণে পানি অবস্থায় পারাপারের শর্তে ইউনিয়ন পরিষদ থেকে ওই অংশ ইজারা দেওয়া হয়। চলতি বছরে ২ লাখ ৮২ হাজার টাকায় আনোয়ারপুর গ্রামের জামাল মিয়া এই খেয়া ইজারা নেন।

কিন্তু প্রায় ৮-১০ দিন আগে ওই স্থানের পানি শুকিয়ে গেলেও ইজারাদারের লোকজন বাঁশের বেড়া দিয়ে রাস্তা আটকে রেখেছে। ফলে মানুষ ও যানবাহনকে জোরপূর্বক নৌকায় উঠিয়ে প্রতি মোটরসাইকেল থেকে ৩০ টাকা করে আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দা সিরাজ মিয়া ও মঈনুল ইসলাম বলেন, এখন রাস্তা সম্পূর্ণ শুকনো, গাড়ি সহজেই যেতে পারে। তবুও ইজারাদারের লোকজন বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে রেখেছে। আমাদের জোর করে নৌকায় উঠিয়ে টাকা নেয়Ñ এটা একেবারেই অবৈধ।

মোটরসাইকেল চালক শফিক মিয়া ও রাকিব বলেন, অল্প একটু জায়গা পার হতে মোটরসাইকেলপ্রতি ৩০ টাকা নেওয়া হয়। সরকারি কোনো চার্ট বা নিয়ম নেই, কথা বললেই খারাপ ব্যবহার করে। 

বালিজুরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া বলেন, পানি থাকা অবস্থায় ইজারা দেওয়া হয়েছিল। এখন রাস্তা শুকিয়ে গেলে খেয়া চালানোর প্রয়োজন নেই। কেউ জোর করে টাকা তুললে সেটা সম্পূর্ণ অবৈধ।

তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শারুখ হাসান শান্তনু বলেন, বিষয়টি আপনার কাছ থেকে জানলাম। রাস্তা শুকিয়ে গেলে ইজারাদারের খেয়া চালানোর অধিকার নেই। অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা