× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তরুণের উদ্যোগে ৩৭ কিমি সড়কের ঝোপঝাড় পরিষ্কারে অভিযান শুরু

আমতলী (বরগুনা) প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ২০:১৮ পিএম

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫ ২০:২৫ পিএম

তরুণের উদ্যোগে ৩৭ কিমি সড়কের ঝোপঝাড় পরিষ্কারে অভিযান শুরু

শতাধিক তরুণের উদ্যোগে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া থেকে বান্দ্রা পর্যন্ত প্রায় ৩৭ কিলোমিটার সড়কের দুই পাশের ঝোপঝাড় পরিষ্কার করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ কার্যক্রম শুরু হয়।

স্থানীয়রা জানান, পটুয়াখালী থেকে কুয়াকাটা পর্যন্ত ৯০ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কের দুই পাশে ঘন ঝোপঝাড়ের কারণে পথচারীদের চলাচলে দীর্ঘদিন ধরেই ভোগান্তি ছিল। এতে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। এ অবস্থায় আমতলী উপজেলার তরুণ সমাজ উদ্যোগ নিয়ে ঝোপঝাড় পরিষ্কারের কাজ শুরু করে।

শুক্রবার ঘটখালী বাসস্ট্যান্ড থেকে ফায়ার সার্ভিস পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়ক পরিষ্কার করেন তারা। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। 

উদ্যোক্তা ও আমতলী সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচএম কাওসার মাদবর বলেন, পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের দুই পাশ ঘন ঝোপে ঢেকে গেছে, এতে চলাচলে ভোগান্তি আর দুর্ঘটনা দুই-ই বাড়ছিল। আমরা শতাধিক তরুণ স্বেচ্ছাশ্রমে এই পরিষ্কার অভিযানে নেমেছি। প্রথম দিন ৫ কিলোমিটার সড়ক পরিষ্কার করেছি। এই কাজ ধারাবাহিকভাবে চলবে।

আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির বলেন, তরুণদের এই উদ্যোগ প্রশংসনীয়। এতে সরকারের অর্থ সাশ্রয় হবে এবং সড়ক দুর্ঘটনাও কমবে।

পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আতিক উল্লাহ বলেন, যে কাজটি মূলত সড়ক ও জনপথ বিভাগের করার কথা, সেটিই তরুণরা করেছেনÑ এটা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। এতে দুর্ঘটনার হারও কমে আসবে। তরুণরা যদি এভাবে সমাজের কাজে এগিয়ে আসে, দেশ আরও দ্রুত এগিয়ে যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা