× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামালপুরে ২২ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

জামালপুর সংবাদদাতা

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ২০:০৬ পিএম

জামালপুরে ২২ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

জামালপুরে সবচেয়ে বড় মাদক চালান আটক করেছে পুলিশ। বিশেষ অভিযানে ২২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে শহরের দড়িপাড়া এলাকায় সদর থানা পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন—জামালপুর সদর উপজেলার ডিগ্রীরচর পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মতিন ও তার স্ত্রী শাহিদা বেগম। দীর্ঘদিন ধরে তারা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

জামালপুর সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহেল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৬ লাখ টাকা। তিনি বলেন, জামালপুর থানার ওসি নাজমুস সাকিবের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এই বড় মাদকের চালান আটক করা হয়েছে। আটক স্বামী-স্ত্রীর বিরুদ্ধে পূর্বেও মাদক মামলা ছিল।

জামালপুর থানার ওসি নাজমুস সাকিব বলেন, জামালপুরের ইতিহাসে এটি সর্ববৃহৎ মাদকের চালান। আমরা আগে থেকেই তথ্য পেয়েছিলাম যে, বড় একটি চালান জেলার মধ্যে প্রবেশ করবে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চালানটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা মাদক নেটওয়ার্কের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে কোর্টের মাধ্যমে আদালতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, জামালপুরের ইতিহাসে এটাই সবচেয়ে বড় ইয়াবার চালান। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (এ) বলেন, সদর থানার ওসির দক্ষ নেতৃত্বে এই সফল অভিযান পরিচালিত হয়েছে। মাদক সমাজের জন্য ভয়াবহ মহামারী, আর আমরা মাদক নির্মূলে দৃঢ় প্রতিজ্ঞ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা