× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উচ্ছেদ অভিযানে ফের মহাসড়ক দখলমুক্ত করল প্রশাসন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ১৯:২৭ পিএম

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫ ২০:২৩ পিএম

উচ্ছেদ অভিযানে ফের মহাসড়ক দখলমুক্ত করল প্রশাসন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করে দখল মুক্ত করা হয়েছে। 

শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম,  নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ আল সোহান এবং রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন, ভুলতা ও গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কটি ব্যস্ততম সড়ক। এ সড়কের উভয়পাশে গাউছিয়া কাপড়ের মার্কেটসহ বড় বড় মার্কেট ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। শিল্প এলাকা হিসেবে হাজার হাজার মানুষের আনাগোনা রয়েছে এখানে। ব্যস্ততম এই মহাসড়কটির উভয়পাশে দখল করে বিভিন্ন দোকানপাট বসিয়ে ব্যবসা করছে ফুটপাত ব্যবসায়ীরা। যার ফলে, এই মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে বাধার সৃষ্টি হচ্ছে। আর যানজট সৃষ্টি হয়ে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী সাধারণ থেকে শুরু করে পথচারীরাও। বিশেষ করে দূর-দূরান্ত থেকে বিভিন্ন যানবাহন ভুলতা গোলাকান্দাইল এলাকায় এসে বাধার মুখে পড়েন। কয়েকদিন পর পর উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও ফের দখলে  নেয় ফুটপাত ব্যবসায়ীরা। এটা আর করতে দেওয়া হবে না। ব্যস্ততম ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে ফুটপাত ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার কারণে নিত্যদিনের ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। 

আর এজন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল থেকে যৌথ বাহিনীর উপস্থিতিতে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। মহাসড়কের উভয়পাশে নানা ধরনের স্থাপনা, দোকানপাটসহ সকল ধরনের অবৈধ স্থাপনা বোলডোজার ও বেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদের ফলে পুরো মহাসড়কের ফুটপাত দখল মুক্ত হয়ে যায়। এতে করে যাত্রী সাধারণ থেকে শুরু করে পথচারী ও স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। পুনরায় যদি কেউ মহাসড়ক দখল করে দোকানপাট নিয়ে বসেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

উল্লেখ্য, গত ৩১ জুলাই ভুট্টা গলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহুয়ার সড়কের পাশে উচ্চতর অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। উচ্ছেদের কয়েক ঘণ্টা পরেই আবারও দখল নিয়ে নেয় এলাকার ফুটপাত ব্যবসায়ীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা