× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিয়া সাইবার ফোর্সের জেলা যুগ্ম-আহ্বায়ককে কুপিয়ে জখম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ১৯:১১ পিএম

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫ ২০:২৫ পিএম

জিয়া সাইবার ফোর্সের জেলা যুগ্ম-আহ্বায়ককে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্সের যুগ্ম-আহ্বায়ক ও দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও তার ভাড়াটে লোকজন। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে জেলার রূপগঞ্জ উপজেলার দাউদপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

হামলার শিকার আরিফ মিয়া বলেন, ইটভাটায় লালমাটি সরবরাহ ব্যবসায়ী কাজে দ্বন্দ্বের জেরে আমার নিযুক্ত ট্রাক চালকদের ওপর হামলা করে নগদ টাকাসহ মালামাল লুটে নেয় সন্ত্রাসীরা। এ ঘটনার কারণ জানতে চাইলে দাউদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড  আওয়ামী লীগের সভাপতি কবির ও তার ছেলে রাকিবসহ ভাড়াটে সন্ত্রাসী আশরাফুল, ইয়াছিন, সাইদুলসহ ৭/৮ জন অজ্ঞাত আমার ওপর হামলা করে এলোপাতাড়ি পিটিয়ে ও হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। আমার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার (২৪ অক্টোবর) সকালে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছি।

এদিকে অভিযুক্ত কবিরের সঙ্গে যোগাযোগ করলে হামলা প্রসঙ্গে তিনি বলেন, আমি কিছুই জানি না, তবে গতরাতে মাটির ব্যবসা নিয়ে রাকিবদের সঙ্গে ঝামেলা হইছে শুনেছি। 

রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, ঘটনার তদন্ত চলছে।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা