× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গহীন পাহাড়ে বন্দিশালা থেকে নারী-শিশুসহ ৪৪ জন উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ১৮:১২ পিএম

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫ ১৮:২৬ পিএম

গহীন পাহাড়ে বন্দিশালা থেকে নারী-শিশুসহ ৪৪ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে গোপন বন্দিশালা থেকে নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পাচারকারীরা এসব মানুষকে সাগরপথে মালয়েশিয়া পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. সালাহউদ্দিন রশীদ তানভীর এ তথ্য জানান। তবে পাচারকারীরা অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

লে. কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের পিনিসভাঙ্গা এলাকার পাহাড়ে মানবপাচারের প্রস্তুতির খবর পেয়ে কোস্ট গার্ড রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত অভিযান চালায়। এসময় পাচারকারীদের উপস্থিতি টের পেয়ে ৭-৮ জন পালিয়ে গেলেও পাহাড়ের চূড়ার গোপন আস্তানা থেকে নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, টেকনাফ সাগরপথে মানবপাচারে জড়িত কয়েকটি সংঘবদ্ধ চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের জড়ো করে। পরে তাদের বন্দি রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়ের চেষ্টা করে। উদ্ধার হওয়াদের স্বজনদের কাছে ফেরত পাঠাতে টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, টেকনাফ কেন্দ্রিক মানবপাচার ঠেকাতে বিজিবি, র‌্যাব ও কোস্ট গার্ডের যৌথ অভিযান অব্যাহত রয়েছে। গত এক মাসে এসব অভিযানে ৩৪৭ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৪৭ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা