× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিম্নবিত্ত পরিবারের মাঝে ২২টি টিউবওয়েল বিতরণ

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ১৭:৫৬ পিএম

নিম্নবিত্ত পরিবারের মাঝে ২২টি টিউবওয়েল বিতরণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নে নিম্নবিত্ত ও অসহায় পরিবারের মাঝে ২২টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে এগারসিন্দুর ইউনিয়ন উন্নয়ন ফোরামের উদ্যোগে এবং শারজাহ্ চ্যারিটি ইন্টারন্যাশনালের অর্থায়নে ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই টিউবওয়েলগুলো বিতরণ করা হয়।

সুপেয় পানির চাহিদা পূরণে দীর্ঘদিন স্থানীয়দের মধ্যে একটি বাস্তব প্রয়োজন তৈরি হয়েছিল। সেই চাহিদা পূরণে সমাজকল্যাণমূলক উদ্যোগ হিসেবে এই টিউবওয়েল বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ফকির মাহবুবুল আলম, ইউনিয়ন উন্নয়ন ফোরামের উপদেষ্টা ও স্থানীয় ইউপি সদস্য শরিফ উদ্দিন, সহকারী পরিচালক আকরাম হোসেন ও তৌফিকুল ইসলাম রানা, ইউনিয়ন শ্রমিক নেতা ফাইজুল হক সুমনসহ ফোরামের শুভাকাঙ্ক্ষী ব্যক্তিবর্গ।

জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ফকির মাহবুবুল আলম বলেন, ‘চাহিদার আলোকে এগারসিন্দুর ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে সমাজকল্যাণমূলক সেবা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর, ইনশাআল্লাহ।’ তিনি আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে এলাকায় বিশুদ্ধ পানির সংকট কিছুটা হলেও কমবে এবং ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এমন কর্মসূচি নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা