× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুড়িচংয়ে খেলার ছলে পুকুরে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ১৬:৫৯ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে খেলার ছলে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আফসানা আক্তার (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে মিথলমা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আফসানা স্থানীয় রবিউল্লাহ এর মেয়ে। 

স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হোসেন জানান, শুক্রবার সকালে আফসানা আক্তার বাড়ির লোকজনের অজান্তেই খেলার ছলে পুকুরের পানিতে ডুবে যায়। তার আত্মীয় স্বজন ও পিতা মাতা তাকে বহু খোঁজাখুঁজি করে কোথাও তাকে না পেয়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভেসে থাকতে দেখে। এসময় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় লোকজন কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা