× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলাপাড়ায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান উৎসব শুরু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ১৬:৩০ পিএম

কলাপাড়ায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান উৎসব শুরু

পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবর দান। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল নয়টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী পাড়া বৌদ্ধ বিহারে এ উৎসব শুরু হয়।

উৎসব উপলক্ষে ভোর থেকে নতুন পোশাকে সজ্জিত হয়ে বিহারে উপস্থিত হন বরগুনা, তালতলী ও কুয়াকাটার শত শত রাখাইন নর-নারী। এসময় তারা দক্ষিনাঞ্চলের সবচেয়ে বেশি ৯৬ বছর বয়সী ধর্মীয় সংঘরাজ উকোইন্দা মহাথেরোকে নগদ টাকা, নতুন পোষাক, আগরবাতি ও মোমবাতিসহ বিভিন্ন প্রকার উপহার সামগ্রী প্রদান করেন।

এছাড়া পটুয়াখালী ও বরগুনার ১০জন ঠাকুরকে চীবর দান স্বরুপ নতুন পোশাক প্রদান করা হয়। এর আগে সকালে ২৮ বুদ্ধকে স্মরণে ২৮ বুদ্ধ প্রতিমা স্থাপন, সংঘদান ও অষ্ট পরিষ্কার দান করা হয়। 

তুলাতলী বৌদ্ধ বিহারের সভাপতি মং তেন চিং এর সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা