× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিবচরে পানিতে ডুবে ৮ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ১৬:২৩ পিএম

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫ ১৬:৫৫ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

মাদারীপুরের শিবচরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে জাহিদ হোসেন (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। 

শুক্রবার দুপুরে শিবচর পৌরসভার গুয়াতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদ হোসেন গুয়াতলা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। সে শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের ৮ম শ্রেণির ছাত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে  সরকারি বরহামগঞ্জ কলেজসংলগ্ন পুকুরে জাহিদ তার বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে। পরে জাহিদ সাঁতার না জানায় একপর্যায়ে পানির গভীরে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা