× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেঘনা নদীতে গুলিতে দুইজন নিহতের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ১৬:১১ পিএম

মেঘনা নদীতে গুলিতে দুইজন নিহতের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

মুন্সিগঞ্জ জেলার চাঁদপুরে মেঘনা নদীতে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বের জেরে গুলিতে দুইজন নিহতের ঘটনার প্রধান আসামি রিপন ছয়ালকে (৩৫) নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-১১। 

আটক রিপন চাঁদপুর জেলার মতলব থানার মৃত জুমত ছয়ালের ছেলে।

র‌্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, গত ৩০ জানুয়ারি বিকালে মুন্সীগঞ্জ সংলগ্ন চাঁদপুরের মোহনপুর এলাকায় মেঘনা নদীতে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বে গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত হন। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হন। নিহতরা হলেন- চাঁদপুর মতলব থানার পশ্চিম হানিফার গ্রামের মোঃ আক্তার হোসেন খানের ছেলে রিফাত খান (২৮) ও মতলব ভাষানচর দক্ষিণ কান্দি গ্রামের মোঃ কামাল ফকিরের ছেলে রাসেল ফকির (৩৩)। গুলিবিদ্ধ আইয়ুব আলীকে উন্নত চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা