× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দালালদের দৌরাত্ম্যে রোগীদের ভোগান্তি

সদরপুর (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ১৫:৫১ পিএম

দালালদের দৌরাত্ম্যে রোগীদের ভোগান্তি

ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্ম্যে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সেবা নিতে আসা রোগীরা। অভিযোগ রয়েছে, স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরেই নিয়মিত ঘোরাফেরা করে ১০-১৫ জন নারী, যারা স্থানীয় কিছু বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের হয়ে কাজ করছেন।

সরজমিনে গিয়ে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীরের ভেতরেই রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন বেশ কয়েকজন নারী। তারা সেবা নিতে আসা রোগীদের টার্গেট করছেন। রোগীদের হাসপাতালের সেবা না নিয়ে বাইরে গিয়ে পরীক্ষা করাতে নানা প্রলোভন দিচ্ছেন।

ভুক্তভোগী রেহানা বেগম অভিযোগ করে বলেন, ডাক্তার দেখাতে এসেছিলাম। কিন্তু একজন নারী বললেন, এখানে পরীক্ষার ঝামেলা অনেক, ডাক্তার দেখাতে সময়ও বেশি লাগে। তিনি আমাকে বাইরে একটা ডায়াগনস্টিকে নিয়ে গেলেন। পরে বুঝতে পারলাম, হাসপাতালে করালেই কম খরচে ও ভালোভাবে হতো।

অন্য এক ভুক্তভোগী শাহিন মিয়া জানান, শরীরের ব্যাথার চিকিৎসা নিতে এসেছিলাম। গেট দিয়ে ঢোকার পর এক নারী এসে বললেন, আমাদের কাছে ভালো ডাক্তার আছে। পরে তার কথামতো চিকিৎসা নিতে গেলে দেখি এই স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক ৫০০ টাকা করে নিয়ে চিকিৎসা দিচ্ছেন।

স্থানীয় ইলিয়াস মুন্সী বলেন, প্রায়ই দেখি, হাসপাতালে ঢোকার সঙ্গে সঙ্গেই কিছু নারী রোগীদের ঘিরে ধরে। তারা রোগীদের নানা প্রলোভন দেখিয়ে বাইরে পাঠিয়ে দেন। এটা নিয়ে অনেক অভিযোগ উঠেছে, কিন্তু কর্তৃপক্ষ তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মমিনুর রহমান সরকার জানান, বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। খুব শিগগিরই এই দালাল চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা