× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাগেরহাটে বাসচাপায় ঠিকাদার নিহত

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ১৪:৪৯ পিএম

বাগেরহাটে বাসচাপায় ঠিকাদার নিহত

বাগেরহাটে বাসচাপায় মো. শামীম তালুকদার (৩০) নামের এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় খুলনা-বাগেরহাট মহাসড়কের আঞ্চলিক পার্সপোর্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত শামীম তালুকদার শরণখোলা উপজেলার কদমতলা গ্রামের মতি তালুকদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শহরের মেগনিতলা এলাকায় ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে বাসা থেকে বের হয়ে মোটরসাইকেল চালিয়ে শহরের যাচ্ছিলেন। ঢাকা থেকে আসা ফাল্গুনি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলসহ শামীমকে চাপা দেয়। গুরুত্বর আহত অবস্থায় শামীমকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সঙ্গে সঙ্গে বাসচালক ও তার সহযোগীরা পালিয়ে গেছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ-উল হাসান বলেন, ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে। পরিবারের ইচ্ছা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা