× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোস্ট গার্ডের বোরহানউদ্দিন মেডিকেলে ক্যাম্পেইন ও কালীগঞ্জে ত্রাণ বিতরণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ০০:২৫ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিনে মেডিকেল ক্যাম্পেইন ও বরিশালের কালীগঞ্জে অনিবন্ধিত জেলেদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

কমান্ডার সিয়াম-উল-হক বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল এবং নদীতীরবর্তী অঞ্চলের দুর্যোগ মোকাবিলা এবং আর্থসামাজিক উন্নয়নে সুবিধাবঞ্চিত, অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক বোরহানউদ্দিনে কোতবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পেইনে ২৮৩ জন অসহায়, গরিব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধসামগ্রী প্রদান করা হয়।

একই সঙ্গে বেলা ১১টায় কোস্ট গার্ড স্টেশন কালীগঞ্জে অনিবন্ধিত ১০০ জেলের মাঝে ত্রাণ বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ও স্থানীয় মৎস্যজীবীরা। সভায় জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ রক্ষাসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা ও মৎস্যজীবীদের সমস্যা এবং উত্তরণের পদক্ষেপসমূহ নিয়ে আলোচনা করা হয়। তিনি বলেন, কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা