× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা অনুমোদন

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫ ২১:৫৪ পিএম

বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা অনুমোদন

বিদ্যালয়ে অনুপস্থিতি ও নানা ধরনের অনিয়মের অভিযোগে বান্দরবানের আলীকদম উপজেলার ১৩ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন দিয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।

জানা গেছে, বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তদন্ত ও আবেদনের ভিত্তিতে জেলা পরিষদ বিভাগীয় মামলার অনুমোদন প্রদান করেছে।

মামলায় অভিযুক্ত শিক্ষকরা হলেন— আলীকদম উপজেলার রেংপু হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সহকারী শিক্ষক হারুন আর রশিদ, নার্গিস তামান্না, হাবেকুন্নার ও মোতাহার বেগম। রাইতুমনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্বাছ উদ্দিন, রিয়াজুল জান্নাত ও মো. জাবেদ। মেনকেউ মেনক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজীব স্রো, সহকারী শিক্ষক তাসলিমা আক্তার, কোহিনুর আক্তার, বদিউর রহমান রুস্তম ও রোমেন দাশ।

আলীকদম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কামাল উদ্দিন জানান, ২০২৪ সালে বিদ্যালয়ে অনুপস্থিতি, অনিয়মিত উপস্থিতি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিস অভিযোগের সত্যতা পেয়েই বিভাগীয় মামলার আবেদন করে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) পরিনয় চাকমা বলেন, আলীকদমের দুর্গম এলাকার বিদ্যালয়ের অভিভাবকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় চলতি সপ্তাহে জেলা পরিষদ অনুমোদন দিয়েছে। আগামী সপ্তাহে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।

বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তদন্তে শিক্ষকদের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা পরিষদে বিভাগীয় মামলার আবেদন করলে তা অনুমোদন দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা