× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫ ২১:২৭ পিএম

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫ ০৯:১৬ এএম

শ্রীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ

গাজীপুরের শ্রীপুরে এক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন এএ ইয়ার্ন মিলস লিমিটেড কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) শ্রীপুরের জৈনাবাজার এলাকায় কারখানার সামনে এ ঘটনা ঘটে। 

বিক্ষোভকারী শ্রমিকেরা জানান, প্রতি মাসের সপ্তম কর্ম দিবসের মধ্যে আমাদের বেতন পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তাদেরকে বেতন দিচ্ছে না। বারবার তারিখ দিয়েও মালিক কর্তৃপক্ষ বেতন পরিশোধ করছে না। সর্বশেষ বৃহস্পতিবার বকেয়া বেতন পরিশোধের তারখি দিয়েছিল কারখানা কর্তৃপক্ষ। আমরা কাজে এসে জানতে পারি আজকের তারিখেও বেতন দিতে পারবে না। পরে শ্রমিকেরা কাজ বন্ধ করে সকাল সাড়ে ৮টা থেকে কারখানা অভ্যন্তরে বিক্ষোভ করতে থাকে।

শ্রমিকেরা আরও জানান, আমাদের সকল সুবিধা বন্ধ করে দিয়েছে মালিক পক্ষ। মাত্র ১২ হাজার টাকা বেতন দেয়। প্রতি মাসে কারখানায় আসা-যাওয়ায় দুই হাজার টাকা খরচ হয়ে যায়। ১০ হাজার টাকা দিয়ে কি সংসার চলে? আমাদের বেতন না দিলে আমরা আন্দোলন চালিয়ে যাব। এমনিতেই বেতন না পাওয়ায় খাওয়ার টাকা নাই, তার উপর পুলিশের বাড়ী খেয়ে অনেকে আহত হয়েছে। এখন তারা চিকিৎসার টাকা পাবে কোথায় থেকে? আহতদের স্থানীয় ক্লিনিক, ফার্মেসী এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ জানান, মধ্যাহ্ন (লাঞ্চ) বিরতির পর শ্রমিকেরা কারখানার বাহিরে গেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে যানজট সৃষ্টি হয়। সেনাবাহিনী, শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ এবং থানা পুলিশ শ্রমিকদেরকে সড়ক থেকে সরে যেতে বললে তারা সড়ক থেকে যায়নি। পরে পুলিশের সাথে বিক্ষোভকারী শ্রমিকদের ধাওয়া ও ইটপাটেকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে বিকাল ৩টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এএ ইয়ার্ন মিলস লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মনির হোসেন বলেন, কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আগামী রবিবার বকেয়া বেতন পরিশোধের করা হবে বলে জানালে শ্রমিকরা সন্ধ্যায় বাড়ীতে চলে যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা