× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জে মেডিক্যাল কলেজ ও হৃদরোগ ইনস্টিটিউট করা হবে : বাবুল

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫ ১৮:৫৯ পিএম

নারায়ণগঞ্জে মেডিক্যাল কলেজ ও হৃদরোগ ইনস্টিটিউট করা হবে : বাবুল

নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রাইম গ্রুপর চেয়ারম্যান আবু জাফর আহাম্মেদ বাবুলের উদ্যোগে ডেঙ্গু পরীক্ষার কীট, ডোবা পরিস্কার, মশক ওষুধ ছিটানো পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে চিকিৎসা তত্বাবধায়ক ডা. আবু বাশারের হাতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া শনাক্তের জন্য ১২০০ পিছ কিট তুলে দেন আবু জাফর আহাম্মেদ বাবুল। এ ছাড়া শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালেও ডেঙ্গু টেস্ট কিট প্রদান করেন। এসময় মহানগর বিএনপি নেতা ফখরুল ইসলাম মজনুসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে হাসপাতালের ভেতরে নির্মাণাধীন নার্সিং ইনস্টিটিউটের ভবনে জলাবদ্ধতা নিরসনে পাম্প স্থাপন, পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধনে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো হয়। পরে হাসপাতালের চিকিৎসা সেবার কার্যক্রম পর্যবেক্ষণ করেন আবু জাফর আহাম্মেদ বাবুল। তিনি বলেন, আল্লাহর ইচ্ছায় ভোটারদের ভোটে আগামী দিনে যদি বিএনপি সরকার গঠন করে, তাহলে আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে নারায়ণগঞ্জে একটি মেডিকেল কলেজ করা এবং হৃদরোগ ইনস্টিটিউট করা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা