× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলবে বিএনপি: অধ্যাপক মামুন

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫ ১৬:৫৭ পিএম

সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলবে বিএনপি: অধ্যাপক মামুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার প্রচারের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেছেন। তিনি নিজস্ব ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে এটি চালু করেছন। বিশেষজ্ঞ চিকিৎসক ১১ ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা দিয়েছেন। এসময়ে বিনামূল্যে ঔষধ সরবরাহ, ডেঙ্গু, ডায়াবেটিস, রক্তের গ্রুপ, চক্ষু পরীক্ষা ও চশমা দেওয়া হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনের আগে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার, এটা রাষ্ট্রের নিশ্চিত করার কথা। কিন্তু গত ১৫ বছরে অব্যবস্থাপনা এবং লুটপাট করে চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার।

তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফায় ঘোষণা করেছেন। তার লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা। তিনি ব্রিটেনের সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থার আদলে বাংলাদেশে সব মানুষের জন্য চিকিৎসা সেবা চালু করবেন। আপনারা যদি আগামী নির্বাচনে ভোট দিয়ে বিএনপিকে আপনাদের সেবা করার দায়িত্ব দেন, তাহলে বিএনপি এই ব্যবস্থা চালু করতে পারবে।’

তিনি আরও বলেন, ‘আমি তারেক রহমানের নির্দেশে এই এলাকায় নিজের উদ্যোগে আপনাদের চিকিৎসার জন্য কিছুটা উদ্বেগ নিয়েছি। এটা এখানেই শেষ নয়। সোনারগাঁয়ের প্রতিটা ইউনিয়নে এভাবে চিকিৎসা সেবা নিয়ে আপনাদের কাছে যাব। আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে থাকব। আমরা মিলেমিশে এই সমাজটাকে গড়ে তুলব।’

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট নবজাতক বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. মো. মজিবুর রহমান, বার্ন ও প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ ডা. আমিনুল হক, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক কিডনি বিশেষজ্ঞ ডা. মো. ফরহাদ হাসান চৌধুরী, ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ ওমর ফারুক, মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল প্রমুখ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা