× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরফকলের অ্যামোনিয়া গ্যাসে ২০ জন অসুস্থ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫ ১৪:৩৯ পিএম

বরফকলের অ্যামোনিয়া গ্যাসে ২০ জন অসুস্থ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর মৎস্য বন্দরে  একটি বরফকলের কর্নেসার পাইপ লিকেজ থেকে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে অন্তত ২০ জন অসুস্থ হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) দিবাগত রাত দুইটায় এ দুর্ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ৫ জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মহিপুর মৎস্য বন্দরে রাতে হঠাৎ বরফকলের বাইরের একটি কর্নেসার পাইপ লিকেজ হয়। এতে মুহুর্তেই ওই এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পরে এবং বরফকলের আশপাশে থাকা অনেকের শ্বাসকষ্ট শুরু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ওই বরফকলের মধ্যে থাকা ৫ জেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

কলাপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল হোসেন বলেন, অ্যামোনিয়া গ্যাস মারত্মক ঝুঁকিপূর্ণ। এ গ্যাস ছড়িয়ে পড়ার পর আমরা অসুস্থদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। এর আগেও আরও কয়েকটি বরফকলে এ ধরনের ঘটনা ঘটেছে।

গাজী আইস প্ল্যান্টের মালিক গাজী মো. মজনু বলেন, এটা একটি দুর্ঘটনা। রাত ২টার দিকে পাইপ লিক হয়ে গ্যাস বের হয়েছে।

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ২৫ অক্টোবর পর্যন্ত মৎস্য আহরণে নিষেধাজ্ঞা রয়েছে। এ সময় বন্দরে নোঙর করে রাখা শত শত ট্রলারের বরফের চাহিদা মেটাতে জেলা টাস্ক ফোর্স থেকে ২২ তারিখ রাত থেকে বরফকল চালুর অনুমতি দিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা