× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালীগঞ্জে যুবদলের আইটি প্রশিক্ষন কর্মশালা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫ ১৩:৩৪ পিএম

কালীগঞ্জে যুবদলের আইটি প্রশিক্ষন কর্মশালা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে দিনব্যাপী আইটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় শহরের পৌর অডিটোরিয়ামে যুবদলের সকল সদস্যদেরকে তথ্য প্রযুক্তি বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে এ আইটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক সুজা উদ্দিন পিয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুইজন হেভিওয়েট প্রার্থী সাইয়ুল ইসলাম ফিরোজ ও  হামিদুল ইসলাম হামিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক আখতারুজ্জামান, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান আলী খোকন, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদ হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন এবং প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিএসসি ইঞ্জিনিয়ারিং অব আইসিটি ডিগ্রী ধারী প্রভাষক আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও আমন্ত্রিত বিশেষ অতিথিগন যুবদলের নেতা ও কর্মীদের উদ্দেশ্যে বলেন গ্লোবালাইজেশনের কারণে পৃথিবী এখন অনেক এগিয়ে গেছে, তারই ধারাবাহিকতায় আমাদের আগামীর বাংলাদেশের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছেন, যাতে যুবকেরা বাংলাদেশকে এগিয়ে নিতে সাহায্য করবে। তাঁর একটি অংশ হিসেবে আজকের এই আইটি প্র্রশিক্ষণ কর্মশালা।

বক্তারা আরও বলেন, এই আইটি প্রশিক্ষন কর্মশালার মাধ্যমে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বেগবান হবে। এই কর্মশালাগুলোতে দলীয় নীতি ও কর্মসূচি, বিশেষ করে দেশনায়ক তারেক রহমানের দেওয়া রাষ্ট্র সংস্কার বিষয়ক নির্দেশনাগুলো বাস্তবে রুপ নেবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা