× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবীনগর হবে স্যাটেলাইট শহর: কর্মী সমাবেশে এডভোকেট মতিন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫ ১২:২৯ পিএম

নবীনগর হবে স্যাটেলাইট শহর: কর্মী সমাবেশে এডভোকেট মতিন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকেলে পশ্চিম ইউনিয়নের লাপাং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নবীনগর পশ্চিম ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মো. আব্দুল মতিন।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী সমিতি ফোরামের কেন্দ্রীয় সদস্য মো. আসাদুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ স্বাধীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী উলামা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা তাজুল ইসলাম, উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন, নবীনগর পশ্চিম ইউনিয়ন কৃষক দলের সভাপতি সৈয়দ হোসেন মেম্বার ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুল মতিন বলেন, বিএনপি থেকে যদি আমি দলীয় মনোনয়ন পাই এবং আপনাদের সমর্থনে নির্বাচিত হতে পারি, তবে নবীনগরকে একটি আধুনিক উপশহরে রূপান্তরিত করব। এখানে আধুনিক শিক্ষা ব্যবস্থা, উন্নত স্বাস্থ্যসেবা, নতুন শিল্পাঞ্চল এবং বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

তিনি আরও বলেন, নবীনগরে গত কয়েক দশকে যে উন্নয়ন হওয়ার কথা ছিল, তা বিন্দুমাত্র হয়নি। আমি যদি আপনাদের দোয়ায় মনোনয়ন পাই, আগামীতে এই উপজেলাকে একটি স্যাটেলাইট শহরে রূপান্তরিত করব। শিক্ষা, স্বাস্থ্য, মাদক ও আইনশৃঙ্খলার সব সংকটের সমাধানে কাজ করব ইনশাআল্লাহ।

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি ৩১ দফা বাস্তবায়নের বার্তা নিয়ে প্রতিটি ইউনিয়নে ঘুরে জনগণকে উদ্বুদ্ধ করছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা