× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাভারে পূর্ব শত্রুতার জেরে হামলায় নিহত ১, আহত ৮

সাভার প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫ ১১:০১ এএম

সাভারে পূর্ব শত্রুতার জেরে হামলায় নিহত ১, আহত ৮

সাভারে পূর্ব শত্রুতার জের ধরে হামলায় আবু সাইদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় ধারালো অস্ত্র ও ইটপাটকেল আঘাতে আরও ৭ জন আহত হয়েছেন।

বুধবার (২২ অক্টোবর) রাতে সাভারের বনগাঁ ইউনিয়নের বেড়াইদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু সাইদ সাভারের বনগাঁও ইউনিয়নের মৃত মুনতাজ আলীর ছেলে। তিনি পেশায় কৃষিকাজ করতেন। আহতরা হলেন- জাবেদ, হিরু, সল্লিমুলা, বাবুল, আলিফ, আরাফাত, নজুমদ্দিন।

আহত জাবেদ বলেন, রাত ৮টার দিকে সাভারের বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় জাকির ও তার বাহিনীর ৩০/৪০ জন লোক হামলা করে। এসময় ধারালো অস্ত্রের আঘাতে আবু সাইদের মৃত্যু হয়েছে। এছাড়া তাদের হাতে থাকা রড, লাঠিসোটা ও ধারালো অস্ত্রের আঘাতে আরও ৭ জন আহত হয়েছেন। আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক রাকিব আল মাহমুদ শুভ বলেন, এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এছাড়াও আরও ৭ জন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে এবং একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) হেলাল উদ্দিন জানান, পুলিশ সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। তবে সন্ত্রাসীদের হামলায় কয়েকজন আহত হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা