× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নদী থেকে বালু উত্তোলন, ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই কর্মকর্তার কারাদণ্ড

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫ ১০:৫৩ এএম

নদী থেকে বালু উত্তোলন, ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই কর্মকর্তার কারাদণ্ড

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারি ইউনিয়নে ছোট ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এলজিইডি’র ঠিকাদারি প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের দুই কর্মকর্তাকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ অক্টোবর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম এ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-  স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার নুর নবী (৩৮) ও সাইট ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল (৩২)।

স্থানীয় সূত্রে জানা যায়, চরহাজারি ইউনিয়নের তেল্লারঘাট থেকে দনিপাড়া কানেক্টিং ব্রিজের নির্মাণকাজে ব্যবহারের জন্য ড্রেজার মেশিন দিয়ে ছোট ফেনী নদী থেকে বালু উত্তোলন করছিল ঠিকাদারি প্রতিষ্ঠানটি। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইউএনও তাদের হাতেনাতে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই কর্মকর্তাকে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ১.৫ কিলোমিটার পাইপ ধ্বংস করা হয় এবং ১টি ইঞ্জিন জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য মারাত্মক ক্ষতিকর। সরকারি অনুমতি ছাড়া কেউ বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উন্নয়ন কাজের নামে কেউ আইন লঙ্ঘন করলে তাদেরও ছাড় দেওয়া হবে না।

অভিযানে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা