× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মর্গে মৃত তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

ময়মনসিংহ অফিস

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫ ০০:১১ এএম

অভিযুক্ত মো. আবু সাঈদ।

অভিযুক্ত মো. আবু সাঈদ।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এক মৃত তরুণীর (২০) মরদেহ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. আবু সাঈদ (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে আসামি আবু সাঈদকে আদালতে তোলা হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে সোমবার (২০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে হাসপাতালের মর্গে ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত আবু সাঈদ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে। তিনি হালুয়াঘাট থানা পুলিশের মরদেহ বাহক হিসেবে কর্মরত ছিলেন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ অক্টোবর হালুয়াঘাট উপজেলার ঘোষবেড় এলাকায় এক তরুণী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আবু সাঈদকে দিয়ে মাহেন্দ্রযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠায়। সেখানে মৃতের স্বজনরা না থাকার সুযোগে তিনি তরুণীর মরদেহকে ধর্ষণ করেন। পরে সংশ্লিষ্ট চিকিৎসক হালুয়াঘাট থানা পুলিশকে জানায়, তরুণীর যৌনাঙ্গে তাজা বীর্য পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে- ওই মৃত তরুণীর মরদেহের সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটেছে।

হালুয়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার হালুয়াঘাট পৌরসভার পাঠাগার মোড় এলাকা থেকে আবু সাঈদকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের সত্যতা স্বীকার করেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, এ ঘটনায় হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল মিয়া বাদী হয়ে অভিযুক্ত আবু সাঈদকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেছেন। ওই মামলায় আসামিকে বুধবার আদালতে পাঠানো হলে সেখানে ঘটনার সত্যতা স্বীকার করে জবানবন্দি দেয়। পরে বিচারকের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা