× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাটহাজারী থানা চত্বরে পুলিশের ওপর হামলা, শিবির নেতা গ্রেপ্তার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫ ২১:০১ পিএম

হাটহাজারী থানা চত্বরে পুলিশের ওপর হামলা, শিবির নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারী মডেল থানা কম্পাউন্ডে (চত্বর) পুলিশের ওপর হামলা ও পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে মো. রায়হান (২৬) নামে এক শিবির নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে থানা চত্বরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) রূপন নাথ।

গ্রেপ্তার রায়হান হাটহাজারী পৌরসভার ফটিকা ৬ নম্বর ওয়ার্ডের হাদী চৌধুরীর বাড়ির মো. আবুল কালামের ছেলে। তিনি হাটহাজারী কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন বলে জানা গেছে।

হাটহাজারী উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী বলেন, গ্রেপ্তার রায়হান একসময় হাটহাজারী কলেজ শাখা শিবিরের সভাপতি ছিলেন, বর্তমানে তার কোনো সাংগঠনিক পদ নেই।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, মঙ্গলবার দুপুরে পৌরসভার আলীপুর এলাকায় স্কুলছাত্র তানভির হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে নেওয়া হচ্ছিল। সে সময় রায়হান ছবি ও ভিডিও ধারণ করতে গেলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা তাকে নিষেধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি পুলিশের ওপর চড়াও হন এবং পুলিশি কাজে বাধা দেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও বলেন, রায়হানের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনের পর ভোট গণনার সময় ১ নম্বর গেট এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা