× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ গুণিজনকে আর্যমিত্র কল্যাণ ট্রাস্ট্রের সম্মাননা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫ ২০:৪৬ পিএম

আপডেট : ২২ অক্টোবর ২০২৫ ২১:০৫ পিএম

পাঁচ গুণিজনকে আর্যমিত্র কল্যাণ ট্রাস্ট্রের সম্মাননা

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব ও পটিয়ার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আর্যমিত্র মহাস্থবিরের স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান এবং পাঁচ গুণিজনকে সম্মাননা দেওয়া হয়েছে। সম্প্রতি বাঁশখালী পৌরসভাস্থ উত্তর জলদীতে আর্যমিত্র স্মৃতি কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

মুৎসুদ্দীপাড়া বিবেকারাম বিহারের অধ্যক্ষ সৌম্য সারথী শাসনমিত্র মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাব্বির ইকবাল। 

অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত পাঁচ গুণিজন হলেনÑ অবসরপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা জ্ঞানদা রঞ্জন বড়ুয়া, অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী সচিব অরবিন্দ বড়ুয়া, ইউএসটিসির সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, সাতকানিয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর বোধি রঞ্জন বড়ুয়া ও আমেরিকার শিকাগো ইউনিভার্সিটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী প্রকৌশলী ড. ম্যাথিউস বড়ুয়া। 

অনুষ্ঠানে অংশ নেনÑ সিনিয়র শিক্ষক প্রশান্ত কুমার বড়ুয়া, প্রধান শিক্ষক সনজিত বড়ুয়া, প্রধান শিক্ষক সমরসেন বড়ুয়া, সাংবাদিক জীবক বড়ুয়া, ক্ষিরোধ বড়ুয়া, জোস্নাময় বড়ুয়া, শ্রীমন্ত বড়ুয়া, বিন্দুসার বড়ুয়া, বাবুল বড়ুয়া, রাহুল বড়ুয়া, জয়দত্ত বড়ুয়া, পুষ্পকমল বড়ুয়া, সুদত্ত বড়ুয়া, মিলন বড়ুয়া, মানিক বড়ুয়া, উত্তম বড়ুয়া, স্বদেশ বড়ুয়া, আপন বড়ুয়া, বাবলু বড়ুয়া, রাজেশ বড়ুয়া, জয় বড়ুয়া, বসুমিত্র বড়ুয়া, রূপম বড়ুয়া, রবিন বড়ুয়া প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা