শাহরাস্তি (চাঁদপুর) প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫ ২০:৪০ পিএম
প্রতিকী ছবি।
চাঁদপুরের শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউনিয়ন যুবলীগের নেতা কামরুল ইসলাম মুন্সিকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে তাকে টামটা উত্তর ইউনিয়নের উয়ারুক বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গ্রেপ্তার কামরুল মুন্সি টামটা উত্তর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড রাঢ়া মুন্সি বাড়ির মোখলেছুর রহমানের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. আরিফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সন্ত্রাসবিরোধী আইনের নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি কামরুল মুন্সিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, কামরুল মুন্সিকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।