× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পঞ্চগড় শহরে ৫টি ব্যবসায়ীক প্রতিষ্ঠান দখলের অভিযোগ

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫ ২০:০৫ পিএম

আপডেট : ২২ অক্টোবর ২০২৫ ২০:২১ পিএম

পঞ্চগড় শহরে ৫টি ব্যবসায়ীক প্রতিষ্ঠান দখলের অভিযোগ

পঞ্চগড় শহরের মেডিসিন রোডে সরকারের খাস জমিতে বাৎসরিক অনুমোদন নিয়ে ৩৫ বছরের বেশি সময় ধরে ব্যবসা করে আসা পাঁচ ক্ষুদ্র ব্যবসায়ীর প্রতিষ্ঠান দখল ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে। 

ভুক্তভোগী ব্যবসায়ীরা বুধবার (২২ অক্টোবর) দুপুরে জেলা পৌর এলাকার পাটোয়ারী পাড়ায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করে এ অভিযোগ করেন। একই সঙ্গে ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতা ও চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলেও জানান।

এ সময় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ৫ পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আশরাফুল আলম। এতে তারা অভিযোগ করে বলেন, ভুক্তভোগী আলী, মফিজুল ইসলাম, মোজাম্মেল হক, তবিবর রহমান ও আরিফ হোসেন ১৯৯০ সাল থেকে পঞ্চগড় শহরের মেডিসিন রোডে সরকারের খাস জমিতে বাৎসরিক অনুমোদন নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু সম্প্রতি তাদের ব্যবসার প্রতিদ্বন্দ্বী একদল ব্যক্তি বণিক সমিতির সহায়তা নিয়ে উচ্ছেদের ষড়যন্ত্রে লিপ্ত হয়।

তাদের অভিযোগ, গত ১৬ সেপ্টেম্বর দুপুরে স্থানীয় প্রভাবশালী ওবায়দুল হক জারিনের নেতৃত্বে ৫০ জনেরও বেশি ভাড়াটে সন্ত্রাসী তাদের দোকানে হামলা চালায়, মালামাল লুটপাট করে এবং জোর করে দোকান থেকে তাদের বের করে দিয়ে তালা লাগিয়ে দেয়। পরে বিষয়টি আইনগতভাবে সমাধানের চেষ্টা করলে ওই প্রভাবশালী মহল তাদের হুমকি ও ভয়ভীতি দেখায়। 

বর্তমানে দোকানগুলো বন্ধ থাকায় তারা প্রায় দেড় কোটি টাকার মালামাল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন। ইতোমধ্যে তারা প্রায় দুই কোটি টাকারও বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন। এর ফলে তারা ব্যাংক ঋণের কিস্তিও পরিশোধ করতে পারছেন না। পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এমনকি সন্তানদের পড়াশোনাও বন্ধ হয়ে গেছে।

এদিকে, ঘটনার প্রায় তিন সপ্তাহ পর ৮ অক্টোবর জেলা প্রশাসক বরাবর দোকান ঘর খুলে দেওয়া ও লাইসেন্স প্রদানের আবেদন করেন ক্ষতিগ্রস্ত পাঁচ ব্যবসায়ী। আবেদনে তারা উল্লেখ করেন, ২৩ সেপ্টেম্বর ভূমি অফিসে শুনানির সময় প্রতিপক্ষ কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তা সত্ত্বেও প্রভাবশালী পক্ষ অবৈধভাবে তাদের দোকান দখল করে রেখেছে।

ব্যবসায়ীরা জেলা প্রশাসকের কাছে দ্রুত দোকানের তালা খুলে দেওয়া, ব্যবসা পুনরায় চালুর সুযোগ এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা