× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেট সীমান্তে অভিযানে বিজিবির গুলি, যুবক নিহত

জৈন্তাপুর (সিলেট) প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫ ১৮:৫৯ পিএম

আপডেট : ২২ অক্টোবর ২০২৫ ১৯:০৩ পিএম

সিলেট সীমান্তে অভিযানে বিজিবির গুলি, যুবক নিহত

সিলেটের জৈন্তাপুর উপজেলা সীমান্তে ‘চোরাচালানবিরোধী’ অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ছোড়া গুলিতে আলমাস মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।  

বুধবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার চারিকাঠা ইউনিয়নের সুরাইঘাট সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলমাস মিয়া উপজেলার নয়াখেল গ্রামের বাসিন্দা। ঘটনার পর এলাকাবাসী বিক্ষোভ করে। তারা চতুল এলাকায় একটি চোরাই পণ্যবাহী পিকআপ আটক করে রাখে। এলাকাবাসীর দাবি, নিরীহ এক কৃষক নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।

তবে নিহত আলমাসকে চোরাকারবারী দলের সদস্য দাবি করে বিজিবি বলছে, চোরাকারবারীরা গুলি চালালে বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হন।

তবে নিহতের পরিবার ও স্থানীয়দের দাবি ভিন্ন। তারা বলছেন, আলমাস মিয়া পেশায় একজন কৃষক। তিনি ক্ষেতের কাজ শেষে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তার চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততা ছিল না।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, নিহতের লাশ জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া গেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। 

পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি। 

জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, ‘বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা