× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেরপুরে স্বামীর সঙ্গে ঝগড়ার পর বিষপানে স্ত্রীর আত্মহত্যা

শেরপুর (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫ ১৬:৫৩ পিএম

প্রতিকী ছবি।

প্রতিকী ছবি।

বগুড়ার শেরপুরে স্বামীর সঙ্গে ঝগড়ার পর বিষাক্ত কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন স্ত্রী মুক্তা খাতুন (১৯)। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের লাঙ্গলমোরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুক্তা খাতুন লাঙ্গলমোরা গ্রামের মো ইয়াসিন আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের একপর্যায়ে মুক্তা খাতুন সকলের অগোচরে বিষাক্ত কীটনাশক পান করেন। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শেরপুর থানার এসআই মো. আমিরুল সিকদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেরপুর থানার ওসি (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা