× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিরাপদ সড়ক দিবসে চালকদের মাঝে হেলমেট বিতরণ

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫ ১৬:৪৯ পিএম

নিরাপদ সড়ক দিবসে চালকদের মাঝে হেলমেট বিতরণ

‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্যে গাজীপুরে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি শেষে চালকদের মাঝে ১০০ হেলমেট বিতরণ কার্যক্রম চালু হয়েছে। 

বুধবার (২২ অক্টোবর) সকালে গাজীপুর জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় থেকে র‌্যালি শুরু হয়ে রাজবাড়ী সড়ক প্রদক্ষিণ করে। পরে সড়ক দিয়ে চলাচলরত মোটরসাইকেল চালকদের মাঝে মানসম্মত হেলমেট বিতরণ করা হয়।

গাজীপুর বিআরটিএ সহকারী পরিচালক মাহফুজুর রহমান বলেন, যারা সড়কে চলাচল করে তাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে। সড়কের যে আইনগুলো রয়েছে সেগুলো মেনে চললে দুর্ঘটনা কমে যাবে। মোটরসাইকেল দুর্ঘটনা বেশি হয়। সবাইকে হেলমেট ব্যবহারের অনুরোধ করছি। তাদের সচেতন করতে আমরা বুধবার  চালকদের ৩০টি হেলমেট দিয়েছি। পর্যায়ক্রমে  শতাধিক হেলমেট চালকদের মাঝে বিতরণ করা হবে। 

প্রধান অতিথি গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন র‌্যালি শেষে বলেন, আমাদের দেশের জনসংখ্যা বেশি এজন্য চালকদের অধিক সচেতন হতে হবে। চালকদের কাছে অনুরোধ আপনাদের পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না। যারা মোটরসাইকেল চালায় তাদের অবশ্যই হেলমেট বাধ্যতামূলক করতে হবে। 

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সালমা খাতুনের সভাপতিত্বে র‌্যালি ও আলোচনা সভায় বক্তব্য রাখেন 

গাজীপুর বিআরটি সার্কেলের সহকারী পরিচালক মাহফুজুর রহমান, গাজীপুর জেলা নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি ড. লোকমান হোসেন, গাজীপুর জেলা মালিক সমিতির  আব্দুল আউয়াল। এ সময় মেট্রোপলিটন ও জেলা পুলিশের প্রতিনিধি,  নিরাপদ সড়ক, স্কাউট সদস্য, মালিক-শ্রমিক সমিতির সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা