× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবাসিক হোটেলে মুমূর্ষু পর্যটকের মৃত্যু, আটক ৪

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫ ১৬:১৩ পিএম

আবাসিক হোটেলে মুমূর্ষু পর্যটকের মৃত্যু, আটক ৪

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় আবাসিক হোটেল থেকে মুমূর্ষু অবস্থায় মোহাম্মদ রুবেল (৪২)  নামে এক পর্যটককে হাসপাতালে আনার পর মৃত্যু হয়েছে। তিনি নওগাঁ জেলার মহাদেবপুর এলাকার আব্দুস লতিফের ছেলে। ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।

আটকরা হেলেনÑ মৃত মোহাম্মদ রুবেলের বন্ধু মো. মামুন (৪৮) ও মো. মোতালেব (৩৬) এবং কক্সবাজার জেলার স্থানীয় বাসিন্দা মর্জিনা আক্তার (১৮) ও সাবিনা আক্তার (১৭)। 

বুধবার (২২ অক্টোবর) সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনার পর ওই পর্যটকের মৃত্যু হয় বলে জানা যায়। 

হোটেল কর্তৃপক্ষ জানায়, গত ১৫ অক্টোবর নওগাঁ থেকে মোহাম্মদ রুবেল প্রাইভেট কারযোগে চালকসহ কক্সবাজার ঘুরতে আসেন। ওইদিন তারা কলাতলী হোটেল-মোটেল জোনের আবাসিক হোটেল হাইপেরিয়ান হোয়াইট প্যালেসে উঠেন। পরে চালক ফিরে গেলেও রুবেল কক্সবাজার অবস্থান করছিলেন। এরই মধ্যে গত ২০ অক্টোবর নওগাঁ থেকে তার ৪ বন্ধু কক্সবাজার এসে ওই হোটেলেই  উঠেন।

মঙ্গলবার রাতে হাইপেরিয়ান হোয়াইট প্যালেস হোটেলের ৪০৭ নম্বর কক্ষে মোহাম্মদ রুবেল বন্ধুদের নিয়ে অবস্থান করছিলেন। ভোররাতের দিকে তিনি অসুস্থতা বোধ করলে বন্ধুরা  তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ রুবেলকে মৃত ঘোষণা করেন। 

কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াছ খান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল হোটেলটি পরিদর্শন করে। পরে হাসপাতাল থেকে পুলিশ পর্যটকের মৃতদেহ উদ্ধার করে। এ সময় হাসপাতাল থেকে ওই পর্যটককে নিয়ে আসা দুই নারী এবং তার দুই বন্ধুকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

পর্যটকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া না গেলেও পুলিশের প্রাথমিক ধারণা অতিরিক্ত মদ্যপানের কারণে মৃত্যু হয়েছে বলে ওসি ইলিয়াছ খান বলেন।

তিনি জানান, মৃতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা