× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকুন্দিয়ায় বাথরুমে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫ ১৬:০০ পিএম

পাকুন্দিয়ায় বাথরুমে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাথরুমে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলী উসমান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার পৌর সদরের নামা লক্ষীয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত উসমান ওই গ্রামের এমদাদুল হকের ছেলে এবং স্থানীয় একটি হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী।

নিহত শিশুর চাচা এনামুল হক জানান, বুধবার দুপুরে মাদরাসা ছুটি হলে উসমান বাড়িতে এসে গোসল করতে বাথরুমে যায়। এ সময় বিদ্যুতের খোলা তারে হাত লাগলে সে গুরুতরভাবে আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কামরুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন ঘটনার বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মরদেহ নিহতের বাড়ি রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা