শরীয়তপুর প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫ ০০:৪০ এএম
প্রতিকী ছবি।
শরীয়তপুর পৌরশহরে এক নারীকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালংকার লুটপাট করেছে দৃবৃর্ত্তারা। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে শরীয়তপুর সদর পৌরসভার রুপনগর এলাকার মালেক মাদবরের বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত নারীর নাম নাজমা বেগম (৪২) তিনি ওই বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্লাটে ভাড়া থাকতেন।
নিহতের ভাই আসলাম কাজী ও পালং মডেল থানা সুত্রে জানা যায়, পৌরসভার রুপনগর এলাকার মালেক মাদবরের বাড়ির ২য় তলায় ভাড়া থাকতেন এক সন্তানের মা ডিভোর্সী নারী নাজমা বেগম। প্রতিদিনের ন্যায় আজ সকালে তার ছেলে নিরব কাজী (১২) কে পালং তুলাসার গুরুদাস উচ্চ বিদ্যালয়ে পাঠায়। নিরব দুপুরে স্কুল থেকে এসে দেখে রুমের দরজা খোলা। তখন সে রুমের ভেতরে ঢুকে দেখে তার মা খাটের ওপর উপুর হয়ে পড়ে আছে। গলায় গামছা পেচানো, স্টিলের আলমারি খোলা।
মাকে ডকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে চিৎকার দিলে বাড়ির মালিকের স্ত্রী নাজমুন নাহার দৌড়ে আসেন। তিনি এসে দেখেন নাজমার শরীর ঠান্ডা হয়ে গেছে। তখন তিনি পালং মডেল থানা পুলিশকে খবর দেন। পুলিশ এসে রুমে তালাবদ্ধ করে দেয়। তারা মৃত্যুর রহস্য উৎঘাটনের জন্য সিআইডি দলের জন্য অপেক্ষা করতে থাকে।
নিহতের ছেলে নিরব বলেন, আমি স্কুল থেকে এসে দেখি রুমের দরজা খোলা। ভেতরে ঢুকে মায়ের সাড়াশব্দ না পেয়ে চিৎকার করলে বাড়িওয়ালা আন্টি আসে।
বাড়িওয়ালার স্ত্রী নাজমুন নাহার বলেন, নাজমার ছেলের চিৎকার শুনে আমি তাদের রুমে যাই। গিয়ে দেখি নামজার শরীর ঠান্ডা হয়ে গেছে। তার গলায় গামছা পেচানো, কানের দুল, গলার চেইন ও হাতের আংটি নেই। তাদের আলমারি খোলা। কে বা কারা যেন হত্যা করে মালঅমাল নিয়ে পালিয়ে গেছে।
পালং মডেল থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, শরীয়তপুর পৌরশহরের রুপনগর এলাকায় নাজমা নামে এক নারীকে দুবৃর্ত্তরা শ্বাসরোধ করে হত্যা করেছে। তার ভাড়া করা ফ্লাটের এক কক্ষে খাটের উপর শোয়া অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে। পুলিশ তার রুমে তালা লাগিয়ে দিয়েছে। সিআইডির ক্রাইম বিষেশজ্ঞ দল আসলে মরদেহ উদ্ধার করে হবে।