× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ট্রলারসহ ১০৪ জেলে আটক

মোংলা (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫ ০০:২৬ এএম

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ট্রলারসহ ১০৪ জেলে আটক

নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে ইলিশ শিকারের দায়ে ছয়টি ফিসিং ট্রলারসহ ১০৪ জন জেলেকে আটক করেছে নৌবাহিনী।

গভীর সাগর থেকে আটক হওয়া এ জেলেদের মঙ্গলবার (২১ অক্টোবর) বিকালে নৌবাহিনীর মোংলার দিগরাজ নৌঘাঁটিতে আনা হয়েছে। 

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে ইলিশ মাছ শিকারের সময় টহলরত নৌবাহিনীর সদস্যরা সোমবার (২০ অক্টোবর) বিকালে সাগর থেকে ৬টি ফিসিং ট্রলার আটক করে। এসব ট্রলারে ১০৪ জন জেলে রয়েছে। 

আটক জেলেদের বাড়ি বরগুনা, পাথরঘাটা, পটুয়াখালী, রাঙ্গাবালী, মহিরপুর এলাকায়। ট্রলারগুলোতে প্রায় পাঁচ মেট্টিক টন মাছ রয়েছে, যার বেশির ভাগই ইলিশ। এসব মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হবে বলেও জানান তিনি। তবে আটক জেলেদেরকে ছেড়ে দেয়া হবে। আর ট্রলার মালিকদের আর্থিক জরিমানা করা হবে। 

এই মৎস্য কর্মকর্তা আরও বলেন, মা ইলিশ রক্ষায় ও প্রজনন মৌসুম নির্বিঘ্ন করতে সাগর-নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা চলমান থাকবে ২৫ অক্টোবর পর্যন্ত।

এ নিষেধাজ্ঞার সময় সাগর-নদীতে মাছ ধরা নিষেধ। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদেরকে আটক করে নৌবাহিনী। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা