সিলেট অফিস
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫ ২২:১৬ পিএম
সিলেটে সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন (২৭) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে ফেঞ্চুগঞ্জ সেতুর ফেরিঘাট প্রান্তে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন মোটরসাইকেল আরোহী ছিলেন। তিনি ফেঞ্চুগঞ্জের নুরপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে এবং সুনামগঞ্জে কর্মরত ছিলেন। ছুটিতে বাড়ি এসেছিলেন ওই পুলিশ সদস্য।
জানা যায়, দুর্ঘটনার পর আলমগীর হোসেনকে গুরুতর আহতাবস্থায় ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক বিধান সরকার জানিয়েছেন আলমগীর মাথায় আঘাত পেয়েছিলেন।