হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫ ২১:৪৯ পিএম
চট্টগ্রামের হাটহাজারীতে সহপাঠীদের মধ্যে মারামারিতে মো. তানভীর (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে হাটহাজারী পৌরসভার পুরাতন অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত তানভীর হাটহাজারী পৌরসভঅর মুন্সিপাড়া এলাকার প্রবাসী আব্দুল বারেকের ছেলে। সে ওই এলাকার আলীপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।
তানভীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন আলীপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজে প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুর রহমান। তিনি জানান, মঙ্গলবার স্কুলে কয়েকজন শিক্ষার্থীদের মধ্যে সৃষ্ট বিবাধ মেটানোর কারণে একপক্ষ ক্ষুব্ধ হয়ে দুপুরে তানভীরের ওপর হামলা করে।
ঘটনার সত্যতা স্বীকার করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাটহাজারী থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। হত্যাকান্ডের কারণ খতিয়ে দেখছি এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।