× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তেরখাদায় প্লাস্টিকের বস্তায় নবজাতকের মরদেহ

খুলনা অফিস

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫ ২০:৫৭ পিএম

তেরখাদায় প্লাস্টিকের বস্তায় নবজাতকের মরদেহ

খুলনার তেরখাদা উপজেলায় প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোরে শেখপুরা মধ্যপাড়ার মসজিদের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, ভোরের দিকে মসজিদের পাশে পড়ে থাকা একটি প্লাস্টিকের বস্তা দেখে তাদের সন্দেহ হয়। পরে বস্তাটি খুলে নবজাতকটির মরদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে এবং খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে তেরখাদা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তেরখাদা থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় কেউ নবজাতকটিকে ফেলে যায়। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, নবজাতকটির বয়স আনুমানিক একদিন। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্ত না হলে মরদেহটি আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা