× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাফিকবিহীন কেন্দুয়া, যানজটে নাভিশ্বাস পথচারীর

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫ ২০:৪৮ পিএম

আপডেট : ২১ অক্টোবর ২০২৫ ২০:৫৫ পিএম

ট্রাফিকবিহীন কেন্দুয়া, যানজটে নাভিশ্বাস পথচারীর

নেত্রকোণার কেন্দুয়া উপজেলা সদর এখন কার্যত ট্রাফিকবিহীন নগরীতে পরিণত হয়েছে। ব্যস্ত বাজার, স্কুল–কলেজের সামনের সড়ক ও বাসস্ট্যান্ড এলাকায় প্রতিদিনই দেখা যায় তীব্র যানজট ও বিশৃঙ্খলা— অথচ নেই কোনো ট্রাফিক পুলিশ বা সুশৃঙ্খল যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থা।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার প্রধান সড়কগুলোতে ইজিবাইক, অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের ভিড়ে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। বিশেষ করে স্কুল ছুটির সময় ও বাজারের ব্যস্ত মুহূর্তে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এ অবস্থায় পথচারী, শিক্ষার্থী ও রোগীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন। ট্রাফিক সংকেত, পুলিশ বা স্বেচ্ছাসেবক—কেউ না থাকায় চালকেরা যার যার মতো করে গাড়ি চালাচ্ছেন, ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।

কেন্দুয়ার বাসিন্দা ব্যবসায়ী রুকন উদ্দীন বলেন, বাজার এলাকায় সকাল-সন্ধ্যা ভীষণ যানজট সৃষ্টি হয়। ট্রাফিক পুলিশের কোনো উপস্থিতি দেখি না। ফলে যান চলাচলে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে।

স্থানীয় শিক্ষক মোছা. মুক্তা খাতুন বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আছে। ট্রাফিক ব্যবস্থা না থাকায় সড়ক পারাপারে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ট্রাফিক পুলিশের সংকট রয়েছে। তবে সাধারণ পুলিশ সদস্যরা বিকল্পভাবে দায়িত্ব পালন করছে। শিগগিরই ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হবে।

কেন্দুয়ার সচেতন মহল মনে করেন, উপজেলা সদরকে যানজটমুক্ত রাখতে দ্রুত একটি স্থায়ী ট্রাফিক ইউনিট গঠন, বিকল্প পার্কিং ব্যবস্থা ও নিয়মিত মনিটরিংয়ের কোনো বিকল্প নেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা