× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লবণ চাষিদের বিক্ষোভ ও মানববন্ধন

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫ ২০:১৩ পিএম

আপডেট : ২১ অক্টোবর ২০২৫ ২০:১৮ পিএম

লবণ চাষিদের বিক্ষোভ ও মানববন্ধন

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে লবণ চাষিরা বিক্ষোভ ও মানববন্ধন করছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে খুটাখালীর বড় নাইপেরঘোনা লবণ মাঠ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধন থেকে অবিলম্বে চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান লবণ চাষিরা। এর আগে স্থানীয় লবণ চাষি মুজিবুর রহমান (৩৭) চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

উল্লেখ্য, খুটাখালীর নাইপেরঘোনা এলাকায় উৎপাদিত প্রতি মণ লবণ থেকে ২ টাকা করে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছে স্থানীয় কামাল মেম্বারের ছেলে রহিম উদ্দিন ও তার সহযোগী ১০-১২ জনের একটি দল। গত ১৭ অক্টোবর চাঁদাবাজির সময় মুজিবুর রহমানসহ কয়েকজন লবণ চাষি প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তাদের প্রাণনাশের হুমকি দেয়।

এ ঘটনায় রহিম উদ্দিনসহ ৭ জনের নাম উল্লেখ করে চকরিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছে, চলতি মৌসুমে মণপ্রতি ২ টাকা হারে প্রায় পাঁচ লাখ টাকা চাঁদা আদায় করেছে ওই চক্র।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘অবিলম্বে এই চাঁদাবাজি বন্ধ না হলে শুধু নাইপেরঘোনার ৬৬৪ কানি লবণ মাঠ থেকেই চলতি মৌসুমে প্রায় ১০ লাখ টাকা চাঁদা আদায় করবে সন্ত্রাসীরা।’ তারা আরও বলেন, চাঁদাবাজদের দমন না করা হলে এলাকাটিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

বিক্ষোভ ও মানববন্ধনে বক্তব্য রাখেনÑ খুটাখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বিএনপি নেতা রমজান আলী, যুবদল নেতা ফয়সাল, লবণ চাষিদের খুইল্যা মিয়া মাঝি, বশির মাঝি, মোস্তাক মাঝি, নাছির মাঝি প্রমুখ। এ সময়  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা