× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাগড়াছড়িতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫ ১৯:১১ পিএম

খাগড়াছড়িতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন

‘সকল নারী ও মেয়েদের জন্য অধিকার, সমতা ও ক্ষমতায়ন’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে খাগড়াছড়ি বাদাবন সংঘের সহযোগিতায় পাইওনিয়ার ক্লাবে এই উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজন করে নারীর ভূমি অধিকার জোট। এতে অংশ নেন স্থানীয় নারী নেত্রী, কৃষাণী, সমাজকর্মী ও বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারনমিতা চাকমা। প্রধান অতিথি ছিলেন সমাজকর্মী ধীমান খীসা। এ সময় আরও উপস্থিত ছিলেন মিলনপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক ত্রিনা চাকমা, কালিন্দী চাকমা, সলিতা চাকমা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ নারীরা আমাদের সমাজ ও অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষি, পরিবার ও সমাজ গঠনে তাদের অবদান অপরিসীম। কিন্তু তারা এখনও নানা বৈষম্য, বঞ্চনা ও অধিকারহীনতার শিকার। প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হলে নারীর সমান অধিকার, সুযোগ ও মর্যাদা প্রতিষ্ঠা জরুরি।

বক্তারা আরও বলেন, নারীর ক্ষমতায়ন মানে শুধু অর্থনৈতিক স্বাধীনতা নয়; সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, শিক্ষা ও নিরাপত্তার নিশ্চয়তাও এর অংশ। এগুলোর সুষম সমন্বয় ঘটলেই গড়ে উঠবে সমতা ও ন্যায়ের সমাজ।

অনুষ্ঠানে বিভিন্ন খাতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে খেংডং পাড়া মহিলা সমিতির সভানেত্রী ক্রাঞো মারমাকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি গ্রামীণ নারীদের অধিকার, মর্যাদা ও ক্ষমতায়নের দাবি নতুনভাবে সামনে নিয়ে এসেছে বলে মত প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা