× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পার্বতীপুরে বৈষম্য নিরসনে ‘জিবিকে’র গণশুনানি

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫ ১৮:৫৬ পিএম

পার্বতীপুরে বৈষম্য নিরসনে ‘জিবিকে’র গণশুনানি

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্র ও ডেমোক্রেসি ওয়াচের যৌথ উদ্যোগে মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টায় চণ্ডিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউপি সদস্য আব্দুল হামিদের সভাপতিত্বে গণশুনানিতে বক্তব্য রাখেন গ্রাম বিকাশ কেন্দ্রের (জিবিকে) মনিটরিং ও ডকুমেন্টেশন অফিসার শ্যামল কান্তি সিংহ রায়, চণ্ডিপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহুয়া সুলতানা, চণ্ডিপুর ইউনিয়ন পরিষদের সহকারি সচিব মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার শারমিন আক্তার (সিএইচসিপি), ইউপি সদস্য সাদিকুল ইসলাম প্রমুখ। ডেমোক্রেসি ওয়াচের নাগরিক প্লাটফর্মের সদস্য মেনহাজুল ইসলাম তারেক ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিসহ স্থানীয় লোকজন গণশুনানিতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন ফিল্ড কো-অর্ডিনেটর সবুজ সরকার ও নাগরিক প্লাটফর্মের কিশোরী সদস্য উম্মে কুলসুম (মনি)।

গণশুনানি অনুষ্ঠানে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে নিজেদের নানা বিষয় তুলে ধরা হয়। ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের কাছে এলাকাবাসী নাগরিক সুবিধা, কৃষি ও স্বাস্থ্য সম্পর্কিত নানা বিষয়ে প্রশ্ন করেন। তারা সবাই তাৎক্ষণিক জবাবদানের মাধ্যমে কিছু কিছু সমস্যা চিহ্নিত করেন এবং অনুষ্ঠান চলাকালেই তা সমাধানের দিকে নজর দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা