× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিনামূল্যে শতাধিক নারীর স্তন ও জরায়ুমুখে ক্যান্সার পরীক্ষা

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫ ১৮:৫৫ পিএম

বিনামূল্যে শতাধিক নারীর স্তন ও জরায়ুমুখে ক্যান্সার পরীক্ষা

লক্ষ্মীপুরে বিনামূল্যে শতাধিক নারীর স্তন ও জরায়ুমুখে ক্যান্সার পরীক্ষা করা হয়েছে। 

মঙ্গলবার (২১ অক্টোবর) দিনব্যাপী জেলা ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রোটারি ক্লাব অব লক্ষ্মীপুর সেন্ট্রাল ও মাইক্রোফাইন্যান্স যৌথভাবে এ আয়োজন করে। পরীক্ষায় সদর হাসপাতালের চিকিৎসকরা সহযোগিতা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেজর (অব.) খন্দকার বদরুল খান, ঢাকা মেডিকেল কলেজের সিনিয়র কনসালটেন্ট দিলরুবা আফরোজ, গাইনী বিশেষজ্ঞ ডা. জান্নাতুল ফেরদৌস রুনা, ডা. নাহিদ বিনতে রহিম, ব্র্যাক প্রতিনিধি মো. জামান এবং রোটারিয়ান আসাদুজ্জামান চৌধুরী, ইকরাম উদ্দিন পারভেজ ও হারুন মোল্লা প্রমুখ।

আয়োজকরা জানান, ৩০ বছরের ঊর্ধ্বে নারীরাই স্তন ও জরায়ুমুখে ক্যান্সারে বেশি ঝুঁকিতে থাকেন। এই রোগ নিয়ন্ত্রণে সারাদেশে বিনামূল্যে পরীক্ষা ও সচেতনতামূলক কর্মসূচি চালু করা হয়েছে। পরীক্ষায় শনাক্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

গাইনোকলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ ও রোটারি ক্লাব অব ঢাকা সেইভ লাইভ ফাউন্ডেশনের উদ্যোগে সারাদেশের সরকারি হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে এই কার্যক্রম চলছে।

মেজর (অব.) খন্দকার বদরুল খান বলেন, ইতিমধ্যে আমরা বিভিন্ন জেলায় বিনামূল্যে নারীদের স্তন ও জরায়ুমুখে ক্যান্সার পরীক্ষা সম্পন্ন করেছি। যারা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন, তাদের চিকিৎসার আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব উপজেলা হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, লক্ষ্মীপুরে শতাধিক নারীর স্তন ও জরায়ুমুখে ক্যান্সার পরীক্ষা করা হয়েছে, যা নারীর স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা